তারেক রহমানের শান্তি ও ঐক্যের বার্তা সর্বত্র পৌঁছে দিতে হবে: খন্দকার মুক্তাদির

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পর দেশের মাটিতে পা রেখেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে শান্তি ও ঐক্যের ডাক দিয়েছেন। দেশের স্বার্থে সর্বত্র তাঁর এই বার্তা পৌঁছে দিতে হবে। মানুষের স্বার্থে গৃহীত বিএনপি ও তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনা পাড়া-মহল্লায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সবার।’

রবিবার (২৮ ডিসেম্বর) তিনি সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ৯ ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ ও দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

যুক্তরাজ্য প্রবাসী মকসুদ আহমদের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আব্দুল জাহির।

কান্দিগাঁও ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক এস এম আব্দুল গফুর মান্নার পরিচালনায় ‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহসভাপতি সাবেক চেয়ারম্যান শহীদ আহমদ, জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, সদর বিএনপির সভাপতি আবুল কাশেম, কোষাধ্যক্ষ আক্রম আলী মাসুক, যুগ্ম সম্পাদক মো. ফারুক মিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights