তামাকুমণ্ডি বণিক সমিতির নির্বাচনে সভাপতি আবু তালেব ও সম্পাদক মোজাম্মেল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের ঐতিহ্যবাহি ব্যবসায়ী সংগঠন তামাকুমণ্ডি লেইন বণিক সমিতির নির্বাচনে আবু তালেব সভাপতি ও মোজাম্মেল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) নগরীর রিয়াজউদ্দিন বাজারে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে আবু তালেব ১৫৪৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী সরোয়ার কামাল পেয়েছেন ১৫০৮ ভোট। অন্যদিকে মোজাম্মেল হক ১৬৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আব্দুল আলিম পেয়েছেন ১৩৬৩ ভোট।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে মোহাম্মদ ফারুক আজম (এম এ), বজলুল রহমান ও মোহাম্মদ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শওকত আজিজ, সহ-সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় মোহাম্মদ সেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে ওমর ফারুক, অর্থ সম্পাদক পদে মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় মোহাম্মদ ছাদেক হোছাইন, দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় মিনহাজ উদ্দিন, আইন সম্পাদক পদে আব্দুল জলিল, তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে নাজিম উদ্দীন, সমাজকল্যাণ সম্পাদক পদে জসিম উদ্দিন, সাহিত্য প্রকাশনা সম্পাদক মিনহাজুল আবেদীন, ধর্মীয় সম্পাদক রেজাউল করিম, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক বোরহান উদ্দিন নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে মনসুর আলম, সাদ্দাম হোসেন, রফিকুল ইসলাম ও নুরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এবারের নির্ব্চনে আজীবন ও সাধারণ সদস্যসহ মোট ৪ হাজার ১৭৯ জন ভোটারের মধ্যে ৩ হাজার ১০২ জন ভোটাধিকার প্রয়োগ করেছে। নির্বাচনে ১৮ পদের বিপরীতে প্রতিদ্বন্ধীতা করেছে ৩৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights