রাশিদ খানের নেতৃত্বে আফগানিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে রাশিদ খানের নেতৃত্বেই মাঠে নামবে আফগানিস্তান। বাংলাদেশ সফরে সাদা বলের সিরিজ থেকে বাদ পড়লেও বিশ্বকাপের দলে জায়গা ফিরে পেয়েছেন পেসার ফাজালহাক ফারুকি ও অভিজ্ঞ অলরাউন্ডার গুলবাদিন নাইব।
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বুধবার (তারিখ) ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
আফগানিস্তান স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ ইসহাক, সেদিকুল্লাহ আতাল, দারবিশ রসুলি, শাহিদুল্লাহ কামাল, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি, নূর আহমদ, মুজিব উর রহমান, নাভিন উল হক, ফজল হক ফারুকি ও আবদুল্লাহ আহমদজাই।
