লালমনিরহাটে বিজিবির অভিযানে আটক চোরাকারবারী

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ভারতীয় মোবাইল ফোন সরঞ্জামসহ মো. সোহাগ নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। রবিবার (৪ জানুয়ারি) রাতে কুলাঘাট চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য পাচারের খবর পেয়ে অভিযানে চালায় বিজিবির সদস্যরা। এসময় একটি ইজিবাইক আটক করে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে ১ হাজার ৪৮টি ভারতীয় ফোনের ডিসপ্লে এবং চোরাচালানে জড়িত সোহাগকে আটক করা হয়।

তিনি আরও জানান, যাচাই-বাছাই শেষে আটক সোহাগকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাচালন বন্ধে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights