অংশগ্রহণমূলক নির্বাচনের পথে হাঁটছে দেশ: ইসি সানাউল্লাহ

অনলাইন ডেস্ক
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, দীর্ঘদিন গণতান্ত্রিক অনুপস্থিতির পর একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পথে হাঁটছে দেশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবান জেলা পুলিশের আয়োজনে সোমবার সকালে বান্দরবান পুলিশ লাইন্স প্রাঙ্গণে পুলিশের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইসি সানাউল্লাহ আরও বলেন, স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তার সঙ্গে কাজ করতে হবে সবাইকে। এসময় পুলিশ সদস্যদের দলমতের ঊর্ধ্বে থেকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

এসময় জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার, জিনিয়া চাকমা, জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলমসহ সরকারি বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights