শ্যামনগরে লোকালয়ে ফের সুন্দরব‌নের হরিণ, ব‌নে অবমুক্ত

সাতক্ষীরা প্রতিনিধি

সুন্দরবন থে‌কে ফের লোকালয়ে চ‌লে আসা এক‌টি হ‌রিণ উদ্ধার ক‌রে পুনরায় ব‌নে অবমুক্ত করা হ‌য়ে‌ছে। মঙ্গলবার সকা‌লে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া গ্রাম থে‌কে হ‌রিণ‌টি উদ্ধার করা হয়।

স্থানীয় এক বাসিন্দা জানান, ভো‌রে একটি হরিণ আড়পাঙ্গাশিয়া এলাকায় ঘোরাফেরা করতে দেখে বন‌বিভাগ‌কে খবর দেওয়া হয়। প‌রে বন বিভাগ হরিণটি উদ্ধার করে।

বন‌বিভা‌গের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, সিপিজি সদস্যদের মাধ্যমে জানতে পেরে হরিণটি উদ্ধার ক‌রে মুন্সিগঞ্জ ফরেস্ট অফিস সংলগ্ন সুন্দরব‌নে অবমুক্ত করা হ‌য়ে‌ছে।

উল্লেখ্য, গত তিন সপ্তা‌হে সুন্দরবন থে‌কে তিনটি হ‌রিণ ও এক‌টি বন্য শুকর লোকাল‌য়ে চ‌লে আসার ঘটনা ঘট‌লো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights