মিসিসিপিতে বাস দুর্ঘটনায় শিশুসহ আটজন নিহত

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে একটি বাস দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার। ৪৭ জন যাত্রীসহ বাণিজ্যিক একটি বাস উল্টে গেলে এই ঘটনা ঘটে।

ভিক্সবার্গ ডেইলি নিউজের প্রতিবেদন অনুযায়ী, ওয়ারেন কাউন্টির কাছে বাসটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে আরও একজনের মৃত্যু ঘটে।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসকে স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানান, আহতদের মধ্যে ৩০ জনেরও বেশি যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোরী ও তার ছয় বছর বয়সী ভাইও রয়েছে। জানা গেছে, বাসের অধিকাংশ যাত্রীই ছিলেন দক্ষিণ আমেরিকার নাগরিক।
মিসিসিপি হাইওয়ে আইনশৃঙ্খলা বাহিনী এই দুর্ঘটনার তদন্ত করছে। তবে এখন পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights