প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ কবে, যা জানাল অধিদপ্তর

অনলাইন ডেস্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শুক্রবার সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, এবারের নিয়োগ পরীক্ষায় ১০ লক্ষাধিক চাকরিপ্রার্থী অংশ নিয়েছেন। প্রার্থী ও পদের সংখ্যার দিক থেকে এটি দেশের সবচেয়ে বড় সরকারি চাকরির পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে।

পরীক্ষা সংশ্লিষ্ট সূত্র জানায়, সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে প্রিলিমিনারি ফল প্রকাশ করা হয়। তাই চলতি জানুয়ারিতেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস.এম. মাহবুব জানিয়েছেন, আজ অধিদপ্তরে ফল প্রকাশ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হচ্ছে। প্রশ্নপত্র ও কারিগরি বিষয়গুলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) দেখভাল করে থাকে। ভর্তি পরীক্ষা চলার কারণে কিছুটা সময় লাগতে পারে। তবে লক্ষ্য ১৫ দিনের মধ্যে ফল প্রকাশ করা।

উল্লেখ্য, ২০২৪ সালে তিন ধাপে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলও পরীক্ষা শেষের প্রায় দুই সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হয়েছিল। সেই অভিজ্ঞতার ভিত্তিতে এবারও নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের আশা করছে অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights