ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল ইসলাম (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার রাতে উপজেলার বৈচন্ডী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নাজমুল ইসলাম ওই গ্রামের মো. শাহজাহান হাওলাদারের ছেলে। তিনি নলছিটি সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

নিহতের চাচা মো. আনিছুর রহমান জানান, শনিবার রাতে নাজমুল বসতঘরের বিদ্যুতের লাইন মেরামতের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights