গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী উৎপলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ -কাশিয়ানির একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাসের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আজ মঙ্গলবার দুপুরের পর শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

গত ৩ জানুয়ারি গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান প্রার্থীর ওয়ান পার্সেন্ট ভোটারের সমর্থন সূচক স্বাক্ষর জটিলতা ও ঋণ খেলাপির কারণে স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাসের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন।

পরে উৎপল বিশ্বাস তার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। নির্বাচন কমিশন তার আপিল গ্রহণ করেন এবং শুনানি শেষে বৈধ ঘোষণা করে আদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights