ঝিনাইদহে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুরে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়েছে। বুধবার দুপুরে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ রায় প্রদান করেন।

দন্ডিতরা হলো-কোটচাঁদপুর উপজেলার হরিনদিয়া গ্রামের মৃত আলী নেওয়াজ’র ছেলে নাসির উদ্দিন ও একই গ্রামের কালাচানের ছেলে হাফিজুর রহমান।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি ইসমাইল হোসেন জানান, ২০১৩ সালের পহেলা ফেব্রুয়ারি রাতে কোটচাঁদপুর উপজেলার হরিণদিয়া গ্রামের সেলুন দোকানী বিমল চন্দ্র দাসকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওইদিনই অজ্ঞাতদের আসামি করে কোটচাঁদপুর থানায় হত্যা মামলা দায়ের করে তার ছোট ভাই মদন চন্দ্র দাস।

মামলার তদন্ত শেষে পুলিশ ২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার মামলার আসামি নাসির উদ্দিন ও হাফিজুর রহমানকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয়। আসামিদের মধ্যে নাসি উদ্দিন পলাতক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights