কুমিল্লা হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলায় হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গভীর রাতে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের লাজৈর গ্রামের ভূঁইয়া বাড়ি ব্রিজসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি চাইনিজ রাইফেল ও একটি দেশীয় রাইফেল।

র‍্যাব জানায়, অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।

র‍্যাব-১১-এর কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, উদ্ধার হওয়া অস্ত্র-সংক্রান্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights