খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি দোয়া মাহফিল আয়োজন করেছে। সকালে সদর উপজেলর সুলতানপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ সভাপতি অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান শাহীন, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারন সম্পাদক ডা. জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম খান রুমা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ প্রমুখ। পরে দোয়া বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধান মন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা মোহাম্মদ মনির হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights