মালান-হৃদয়ের ফিফটিতে ঢাকাকে ১৮২ রানের লক্ষ্য দিল রংপুর

স্পোর্টস ডেস্ক

ডেভিড মালান ও তাওহীদ হৃদয়ের দুর্দান্ত ফিফটিতে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৮২ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে রংপুর রাইডার্স।

শনিবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন আলী রংপুরকে আগে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন। সেই সুযোগ কাজে লাগিয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে রংপুর।

ইনিংসের মূল ভরসা ছিলেন ডেভিড মালান ও তাওহীদ হৃদয়। মালান ৭৮ রান করেন, আর হৃদয়ের ব্যাট থেকে আসে ৬২ রানের ইনিংস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights