নড়াইলে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস. এম. সুলতানের ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আর্ট ক্যাম্প অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি
নড়াইলে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে চারু কানন, নড়াইলের আয়োজনে গোয়ালবাড়ি এলাকায় এ আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। চারু কানন নড়াইলের পরিচালক সমীর কুমার বৈরাগীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ(অব:) প্রফেসর মো: রবিউল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক চেয়ারম্যন বিমানেশ বিশ্বাস, সাহিত্যিক সুভাস চন্দ্র বিশ্বাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুবুর রহমান লিটু, রিপন শিকদারসহ অনেকেই উপস্থিত ছিলেন। আর্ট ক্যাম্প শেষে সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ। আর্ট ক্যাম্পে শতাধিক শিল্পী অংশ গ্রহন করেন।
