রংপুরে আট প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের আট প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

মঙ্গলবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন— রংপুর-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মমিনুর রহমান, এনসিপির আল মামুন, গণঅধিকার পরিষদের হানিফুর রহমান, রংপুর-৩ আসনে খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল ও বাংলাদেশ খেলাফত মজলিসের নুর আলম সিদ্দিক।

এছাড়া রংপুর-৫ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আনোয়ার হুসাইন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের মমিনুল ইসলাম ও রংপুর-৬ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ মাহবুবুর রহমানও মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

জানা গেছে, জামায়াতের নেতৃত্বে ১০ দলীয় জোট ও বিএনপির নেতৃত্বাধীন জোটের কারণে বেশিরভাগ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights