রংপুরের ফ্যানদের ‘সরি’ বললেন লিটন

স্পোর্টস ডেস্ক

বিপিএলের এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের হতাশাজনক পারফরম্যান্সের পর দলের সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন অধিনায়ক ও অভিজ্ঞ ব্যাটার লিটন দাস। ম্যাচ শেষে স্পষ্ট ভাষায় নিজের পাশাপাশি দলের ব্যর্থতার দায় স্বীকার করে রংপুরের ভক্তদের উদ্দেশে ‘সরি’ বলেন তিনি।

ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় লিটন বলেন, ‘আমাকে বলতেই হবে, খেলার জন্য এটা আদর্শ উইকেট ছিল না।’ উইকেটের আচরণ নিয়ে হতাশা প্রকাশ করলেও নিজের ব্যাটিং ব্যর্থতা নিয়ে কোনো অজুহাত দেননি এই ডানহাতি ব্যাটার।

গুরুত্বপূর্ণ এক মুহূর্তের কথা স্মরণ করে লিটন বলেন, ‘শেষ বলে ছয় খেয়ে নিদাহাস ট্রফির কথা মনে পড়ে গেছে—সেম বল, সেম জায়গায় (কভার ওপর দিয়ে)।’ পাশাপাশি গুরুত্বপূর্ণ সময়ে ভুল সিদ্ধান্ত এবং বাস্তবায়নের ঘাটতির কথাও স্বীকার করেন তিনি।

দলের প্রস্তুতি ও মানিয়ে নেওয়ার বিষয়ে লিটনের মন্তব্য, ‘লাইফে সবকিছু আদর্শ হয় না, অনেক সময় মেনে নিয়েই এগোতে হয়।’

শেষ পর্যন্ত সমর্থকদের উদ্দেশে লিটনের বার্তা ছিল সংক্ষিপ্ত কিন্তু আবেগঘন। প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় রংপুর রাইডার্সের ফ্যানদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি এবং ভবিষ্যতে ঘুরে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights