যাত্রাবাড়ী ও ডেমরায় ধানের শীষের ব্যাপক গণসংযোগ

অনলাইন প্রতিবেদক
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার আনুষ্ঠানিকতা শুরু করেন ঢাকা-৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নবীউল্লাহ নবী। বৃহস্পতিবার নিজ আসনের সকল মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন ও খাদেমদের উপস্থিতিতে বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে তার নির্বাচনী কার্যক্রমের সূচনা করা হয়।

এরপর অত্র আসনের যাত্রাবাড়ী ও ডেমরা থানার বিভিন্ন ওয়ার্ডে শুরু হয় ধানের শীষের ব্যাপক গণসংযোগ। সেই ধারাবাহিকতায় বিকালে ৫০ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম শুরু হয়। ধানের শীষের পক্ষে ভোট চেয়ে অত্র এলাকার প্রধান সড়ক ও বিভিন্ন অলিগলিতে প্রচারণা মিছিল প্রদক্ষিণ করে।

এতে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ কৃষক দলের সদস্য সচিব মীর হাসান কামাল তাপস, যাত্রাবাড়ী থানা বিএনপির আহ্বাবায়ক কমিটির সদস্য তারিকুল ইসলাম তারেক, সদস্য কে এম খোকন, ৫০ নং ওয়ার্ডের সভাপতি শাকিল মোল্লা, সাধারণ সম্পাদক ওয়াসিম, যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দ্বীন ইসলাম দ্বীনা, সদস্য কাব্য খন্দকার ও ব্যবসায়ী আলী হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights