গোপালগঞ্জ জেলা কারাগারে কয়েদি ৭২৪, ভোট দেবেন ৩৩ জন

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোট প্রদান করবেন ৩৩ জন কয়েদি। সম্প্রতি, পোস্টাল ব্যালটে ভোট প্রদান করার জন্য ওই ৩৩ জন কয়েদি রেজিস্ট্রেশন করেছেন।

রেজিস্ট্রেশনের শেষ সময় পর্যন্ত কারাগারে মোট ৭২৪ জন কয়েদি ছিলেন। এর মধ্যে ২২ জন নারী কয়েদি। বাকি সব পুরুষ কয়েদি। ২২ জন নারী কয়েদির মধ্যে পাঁচজন রেজিস্ট্রেশন করেছেন।

গোপালগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক শওকত হোসেন মিয়া জানান, ৭২৪ জন কয়েদির মধ্যে ২৮ জন পুরুষ ও পাঁচজন নারী কয়েদি পোস্টাল ব্যালটে ভোট প্রদান করার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। এদের সবার বাড়ি গোপালগঞ্জ জেলায়। এখন পর্যন্ত পোস্টাল ব্যালট পাইনি। আমরা কারাগারের ভেতরে ভোট প্রদান করার জন্য দুটি গোপন বুথ বানাবো।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান সাংবাদিকেদেরকে জানান, জেলায় মোট ৯ হাজার ৯৯৮ জন ভোটার পোস্টাল ভোট দেওয়ার আবেদন করেছেন। এর মধ্যে কয়েদি রয়েছেন ৩৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights