ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে হবে: আমিরাতের শীর্ষ কর্মকর্তা

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে ইরানকে একটি চুক্তি করতে হবে বলে মন্তব্য করেছেন সংযুক্ত আরব আমিরাতের এক শীর্ষ কর্মকর্তা।

বারবার মার্কিন সামরিক হুমকির পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন।

দুবাইয়ে ওয়াল্ড গভর্নমেন্ট সামিটে প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেন, “ইরানকে চুক্তি করতে হবে। তাদেরকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণ করতে হবে।”

এ সময় সাম্প্রতিক উত্তেজনার দিকে ইঙ্গিত দেন তিনি। গারগাশ বলেন, “আমি চাই সরাসরি ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা হোক, যাতে আমরা প্রতিদিন এই সমস্যা নিয়ে উদ্বিগ্ন না হই।” সূত্র: এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights