বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ৩৮টি দেশের বিদেশি কূটনীতিক অংশগ্রহণ

বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ৩৮টি দেশের বিদেশি কূটনীতিক অংশগ্রহণ করেছেন। ইশতেহারে দলের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি কী হবে—এ বিষয়ে কূটনীতিকদের আগ্রহ ছিল বিশেষভাবে লক্ষণীয়।

শুক্রবার বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে বিএনপির ইশতেহার ঘোষণা করেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্র জানায়, অনুষ্ঠানে মোট ৩৮টি দেশের কূটনীতিক উপস্থিত ছিলেন।

এর মধ্যে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার উল্লেখযোগ্য।
এ ছাড়া যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে যায়যায়দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমানসহ প্রায় ৬০ জন সিনিয়র সাংবাদিক ও সম্পাদক উপস্থিত ছিলেন। পাশাপাশি অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহসহ রাজনৈতিক বিশ্লেষক, শিক্ষক, অর্থনীতিবিদ, ব্যবসায়ী, কবি, কথাসাহিত্যিক, বুদ্ধিজীবী এবং কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও অনুষ্ঠানে অংশ নেন।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights