রিজিয়া আহমেদ আর নেই

অনলাইন ডেস্ক

মালয়েশিয়া, লিবিয়া ও তিউনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও সুপ্রিম কোর্টের আইনজী প্রয়াত জমিরউদ্দীন আহমদের স্ত্রী রিজিয়া আহমেদ আর নেই।

দীর্ঘদিন আলঝেইমারের (স্নায়ুতন্ত্রের রোগ) সাথে লড়াই করে আজ শনিবার রাত আটটা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর।

বাংলাদেশের জন্ম লগ্নের উত্তাল ইতিহাসের সাক্ষী ছিলেন তিনি। মুক্তিযুদ্ধেও রিজিয়া আহমেদ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

রিজিয়া আহমেদের নামাজে জানাজা রবিবার বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। বনানী কবরস্থানে তার স্বামী ও কন্যার পাশে তাকে সমাহিত করা হবে।

রিজিয়া আহমেদ আত্মশক্তি, মর্যাদা আর স্বাধীনচেতা মনোভাবের জন্য স্মরণীয়। সন্তানদের মাঝেও তিনি নিজের সৃজনশীলতা, নির্ভীকতা এবং দৃঢ়তার প্রতিফলন ঘটিয়েছেন। তিনি মরহুম ডা. শামীম আহমেদ (পিজি হাসপাতাল, ডব্লিউএইচও, আইসিডিডিআর,বি), নাসিম আহমেদ, তাসনিম আহমেদ এবং রফিক আহমেদের জননী। তার নাতি-নাতনিরা হলেন ডা. জারিন, ডা. নাভিদ (বারডেম), ডা. নাইরিন, আমের এবং সাবরিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights