কালীগঞ্জে পরিত্যাক্ত অবস্থায় ২৪ টি ককটেল উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহের কালীগঞ্জে যৌথ অভিযানে পরিত্যাক্ত অবস্থায় ২৪টি ককটেল, ৪টি লোহার দা ও ১৮
টি লাঠি উদ্ধার করা হয়েছে। রবিবার ( ৮ ফেব্রুয়ারি) সকাল ৭টায় এ সরঞ্জাম উদ্ধার করা হয়।
কালীগঞ্জ আর্মি ক্যাম্পের কামান্ডার মেজর আব্দুল্লা আল মাহদি এসব তথ্য নিশ্চিত করে
জানান,পাইকপাড়া গ্রামের মধু বিশ্বাসের চাতালের পশ্চিম পাশে ব্রিজের নিচে গোপন
সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালায়। চাতালে লুকিয়ে রাখা পরিত্যাক্ত ব্যাগে ২৪টি
ককটেল, ৪টি লোহার দা ও ১৮ টি লাঠি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ককটেল সহ সরঞ্জাম
কালীগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমূলক
কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যেকোনো আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে
প্রদান করতে বলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights