নেত্রকোনায় নির্বাচনের নিরাপত্তা নিয়ে পুলিশের ব্রিফিং

নেত্রকোনা প্রতিনিধি

আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নেত্রকোনা জেলার ১০টি থানায় মোট ১ হাজার ৮৯০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

রবিবার বিকেলে নেত্রকোনা পুলিশ লাইন্সের প্যারেড ব্রিফিং মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, এবার ভোটকেন্দ্রগুলোতে বডি ক্যামেরা ব্যবহার করা হবে। জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ৬৭৬টি ভোটকেন্দ্রের মধ্যে ১১০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৩৭৬টি কেন্দ্রে বডি ক্যামেরা দেওয়া হয়েছে।

তিনি জানান, এসব বডি ক্যামেরার মধ্যে ১১০টি হবে ডিজিটাল অনলাইন এবং বাকি ২৬৬টি হবে অফলাইন বডি ক্যামেরা। এর মাধ্যমে ভোটকেন্দ্রে কোনো ধরনের অপকর্ম বা অনিয়মের চেষ্টা হলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ ও পুলিশের মুখপাত্র (ডিএসবি) হাফিজুর ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights