ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধাদের আত্মকথন ভিডিওচিত্রের উদ্বোধন

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলার বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন ঘটনা ও স্মৃতি নিয়ে নির্মিত আত্মকথন শীর্ষক ভিডিওচিত্রের উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে এই ভিডিওচিত্র সংকলনের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।

জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে এসময় অতিরিক্ত পুলিশ সুপার লিজা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক সোলোমান আলীসহ জেলা উপজেলার বিভিন্ন মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসকের উদ্যোগে মুক্তিযোদ্ধারে স্মৃতি ও ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ধরে রাখতেই এই কার্যক্রম শুরু করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights