ফিরে দেখা
কবি হাসিনা মরিয়ম
ফাগুন মাসের কোন একদিন
তোমার সাথে দেখা হয়ে গেল হঠাৎ–
কথা হয়নি—কারণ
বইমেলার ভীড়ে দুজন কাছে আসতে পারিনি,
আমি নিরবে পায়ে পায়ে পিছনে চলে আসি–
তোমার মুখোমুখি দাঁড়াতে ইচ্ছে করেনি আমার,
আবার দুজন দুজনকে হারিয়ে ফেললাম,
তোমার দুচোখে মিলনের যে আকূতি দেখলাম
তারপর ও চলে এলাম আমি,
অনেক গুলো দিন আমি একা কাটিয়েছি—
এটা কোন মাস ? ফাগুন কি ?
জানিনা, বছর, মাস,দিন কোন কিছুই মনে নেই আমার—
শুধু সেই দিনটি ছাড়া
যেদিন তোমাকে ছেড়ে চলে এলাম আমি—।
