সিরাজগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা

সিরাজগঞ্জ প্রতিনিধি:

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের শহীদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা গণপতি রায়, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাজরান রউফ, সদর উপজেলা নির্বাহী অফিসার মামুন খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম।

সভায় জেলার সকল দপ্তরের সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় রাত ১২.১ মিনিটে মুক্তির সোপানে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী, সাড়ে ১০টায় শিল্পকলা একাডেমীতে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত হয়। দিবসটি সুন্দর ও সফলভাবে পালন করার জন্য জেলা সদরের সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights