ক্রিকেটে ভারতের যত অবাঞ্ছিত রেকর্ড

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্বে বড় ধাক্কা খেল স্বাগতিক ভারত। আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বিশাল ব্যবধানে হেরে বিশ্বকাপ ইতিহাসে রানের হিসাবে নিজেদের সবচেয়ে বড় পরাজয়ের মুখ দেখল তারা।

বড় হারে অবাঞ্ছিত কয়েকটি রেকর্ডের মালিক হতে হয়েছে ভারতকে।

৭৬-পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে রানের হিসাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের হারের ব্যবধান তাদের দ্বিতীয় বৃহত্তম পরাজয়। ২০১৯ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের কাছে ৮০ রানের হারের পর এটাই সর্বোচ্চ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত প্রথমবার পঞ্চাশের বেশি রানের ব্যবধানে হারল ভারত। তাদের আগের সবচেয়ে বড় পরাজয় ছিল ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৯ রানে।

১২-দক্ষিণ আফ্রিকার কাছে হারের আগে বিশ্বকাপে ভারতের ১২ টানা জয়। ২০২২ সালের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারের পর এই জয়যাত্রা শুরু হয়েছিল, যা ছিল এই প্রতিযোগিতায় যে কোনো দলের জন্য দীর্ঘতম জয়ের ধারা।

১৭-রবিবারের হারে আইসিসির সীমিত ওভারের টুর্নামেন্ট ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে ভারতের টানা ১৭ ম্যাচ জয়ের রেকর্ডে ছেদ পড়ল। তাদের আগের হার ছিল ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে, সেটিও ছিল আহমেদাবাদে।

১৪-৭-টি-টোয়েন্টি বিশ্বকাপে এই হারের পর রান তাড়ায় ভারতের জয়-পরাজয়ের রেকর্ড এটি। এই প্রতিযোগিতায় তাদের চেয়ে ভালো জয়-পরাজয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার, ২২ জয়ের বিপরীতে ১০ হার।

১১-এই বিশ্বকাপে ভারতের ডাক মারা ব্যাটারের সংখ্যা। এখন পর্যন্ত যে কোনো দলের জন্য যা সর্বোচ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights