ভারতের বিপক্ষে সিরিজ আয়োজনে আশাবাদী তামিম

অনলাইন ডেস্ক
ভারতের বিপক্ষে প্রস্তাবিত ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আয়োজনে এখনো আলোচনা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তিনি বলেন, সিরিজটি আয়োজনের বিষয়ে উভয় বোর্ডই অত্যন্ত আন্তরিক।

ক্রীড়া বিষয়ক প্ল্যাটফর্ম ‘নট আউট নোমান’-এর সাথে আলাপকালে বিসিবি সভাপতি জানান, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য উভয় বোর্ডই একটি উপযুক্ত সময় খুঁজছে। মোটামুটি একটা তারিখের বিষয়ে ভাবা হচ্ছে, দেখা হচ্ছে এই সময়ে আদৌ এটা করা সম্ভব কি না। যদি দেখতাম উদ্দেশ্য নেতিবাচক, তবে আজ আমি আপনাদের বলতাম না। দেখা যাক কী হয়, আমরা আশাবাদী। আমি এই কথাটুকুও বলতাম না। আসলে উদ্দেশ্যটা খুবই ইতিবাচক।

তামিম ইকবাল বলেন, কিছু বিষয় বিসিবির নিয়ন্ত্রণের বাইরে থাকলেও আলোচনা অব্যাহত রয়েছে। বিসিবি সভাপতি হিসেবে আমি কখনোই সেই সীমানা অতিক্রম করতে চাই না, বুঝলেন তো? তবে উদ্দেশ্য ভালো, আমরা নিয়মিত যোগাযোগ চালিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, তারিখ নির্ধারণের বিষয়টিও দেখা হচ্ছে, কারণ বাংলাদেশও ব্যস্ত, তারাও ব্যস্ত। এর মধ্যে বাংলাদেশের তিনটি সিরিজ রয়েছে। ভারত ও বিসিসিআই নিজেদের ম্যাচ নিয়ে খুব ব্যস্ত থাকে। তবে এ বিষয়ে আমাদের নিয়মিত আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights