ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স প্রবাহ ২২.৪ শতাংশ বৃদ্ধি

বাসস

চলতি অর্থবছরের ফেব্রুয়ারি মাসের ২৫ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ে তুলনায় ২২.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক প্রকাশিত তথ্য অনুযায়ী, এ সময় প্রবাসীরা দেশে ২ হাজার ৭৯২ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন। গত বছর একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ২ হাজার ২৮১ মিলিয়ন মার্কিন ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসীরা ২২ হাজার ২২৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৮ হাজার ২৪২ মিলিয়ন মার্কিন ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights