জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

মোঃ উমর ফারুক, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটের কালাই উপজেলায় পরকীয়া সন্দেহে দ্বিতীয় স্ত্রীকে হত্যার পর পালিয়েছে স্বামী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতন্তদের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার এলতা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোসা. খালেদা (৩৫) কালাই উপজেলার এলতা উত্তরপাড়া গ্রামের আব্দুল বারী ওরফে সাইদুর (৫৫) এর দ্বিতীয় স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় দুই যুগ আগে কালাই উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল বাকী ওরফে সাইদুরের সঙ্গে একই উপজেলার এলতা উত্তরপাড়া গ্রামের খালেদার বিয়ে হয়। এরপর থেকে আব্দুল বাকী ঘর জামাই হিসেবে স্ত্রীর বাবার বাড়িতে থাকতেন। তাদের সংসারে একটি মেয়ে সন্তান রয়েছে। শনিবার দুপুরে স্ত্রী মোবাইল ফোনে অন্য লোকের সঙ্গে কথা বলে এমন পরকীয় সন্দেহে স্বামী তার স্ত্রীকে মারধর করে স্ত্রীর সোনার গয়না কেড়ে নেয়। ওই দিন সন্ধ্যায় স্থানীয়রা স্বামী-স্ত্রীর মধ্যে মিমাংসা করে দেন। পরে গভীর রাত আনুমানিক তিনটার দিকে স্বামী তার স্ত্রীকে গলায় ওড়না ও তার দিয়ে পেঁচিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

কালাই থানার ওসি তদন্ত দীপেন্দ্রনাথ সিংহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, সন্দেহের জেরে স্বামী তার স্ত্রীকে হত্যা করে পালিয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights