নড়াইলে গভীর শোক ও সমবেদনা জানিয়ে মানব বন্ধন, বিক্ষোভ ও শোকযাত্রা
দিনাশুভ সরকার,নড়াইল
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হযরত আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ আলী
হোসাইনী ইমাম খামেনেয়ী (রহ.)-এর শাহাদাত বরণে
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নড়াইল প্রেসক্লাবের সামনে জেলার উজিরপুর মসজিদ আল আবু তালিব
(আ.)-এর পক্ষ থেকে এই শোক প্রকাশ করা হয়। মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় ধর্মপ্রাণ দুই শতাধিক
নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ইমাম খামেনেয়ীর মৃত্যুতে মুসলিম উম্মাহ একজন বলিষ্ঠ
অভিভাবক ও আধ্যাত্মিক নেতাকে হারালো। তার এই শাহাদাত বরণের খবরে স্থানীয় মুসলিমদের মাঝে শোকের
ছায়া নেমে আসে। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত মুসলিম
উম্মাহর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তাঁর হত্যাকারীদের শাস্তির দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত পারভীন সুলতানা বলেন,ইমাম খামেনেয়ীর ইসলামের সর্বোচ্চ ধর্মীয় নেতা। তাঁকে
হত্যা করা হয়েছে। সেই সাথে একটি স্কুলের,ছোট ছোট বাচ্চাদের কেন হত্যা করা হল এর বিচারের
দাবিতে আমরা এখানে সমাবেত হয়েছি।ইরানে এখনও পর্যন্ত হামলা চলছে। কিসের জন্য তারা এভাবে
হামলা চালাচ্ছে। একটি মুসলমান দেশের প্রতি কেন এ হামলা এর প্রতিবাদে আমরা সমাবেত হয়েছি।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন মাওলানা ইয়ানুর হুসাইন,মাওলানা মো: ওহিদুল ইসলাম,জয়নুল
আবেদীন,রেশমা খাতুন,পারভীন সুলতানা,জাকির হোসেন, প্রমুখ। মানববন্ধন শেষে একটি শোকযাত্রা বের
করা হয়।শোকযাত্রাটি নড়াইল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুচিপোল চত্বরে এসে শেষ করেন । ##
