ইরান আত্মসমর্পণ করবে না: পার্লামেন্ট স্পিকার

অনলাইন ডেস্ক

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ জানিয়েছেন, দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান যুদ্ধে তারা কোনো যুদ্ধবিরতি চাইছেন না। ইরানের ওপর আগ্রাসন ও হামলাকারীদের অবশ্যই শাস্তি পেতে হবে।

সরকারি সংবাদ সংস্থা আইআরএনএর বরাত দিয়ে কালিবাফ বলেছেন, “নিশ্চিতভাবেই আমাদের দেশ ও জনগণ আত্মসমর্পণ করবে না। তারা লড়বে, সংগ্রাম করবে এবং আত্মসমর্পণ করবে না।”

তিনি সতর্ক করেছেন, যদি কোনো উপসাগরীয় দেশ যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি ব্যবহার করতে দেয় ইরানের বিরুদ্ধে হামলার জন্য, তবে ইরান সেই দেশগুলোর বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে।

এছাড়া, তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্রের মন্তব্যের পুনরাবৃত্তি করেছেন, যিনি আগেই সতর্ক করেছিলেন, “যদি অবকাঠামোর ওপর হামলা অব্যাহত থাকে, আমরা দ্বিধা ছাড়া প্রতিক্রিয়া জানাব।”

সূত্র: আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights