ভিজিটর ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের বিশেষ সতর্কবার্তা

অনলাইন ডেস্ক

বি১/বি২ ভিজিটর ভিসা ব্যবহার করে বিদেশে শিশু দত্তক নেয়ার বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, এই প্রক্রিয়া অনুসরণের ফলে গুরুতর আইনি ও অভিবাসন সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে।

সোমবার ভিসা সংক্রান্ত এক বিশেষ বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মার্কিন দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, বি১/বি২ ভিজিটর ভিসা মূলত পর্যটন বা স্বল্পমেয়াদি ব্যবসায়িক ভ্রমণের জন্য। এই ভিসা ব্যবহার করে দত্তক নেয়ার প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা প্রতিষ্ঠিত আইনগত পথকে এড়িয়ে যাওয়ার শামিল। এর ফলে কয়েকটি স্তরে আইন লঙ্ঘনের ঝুঁকি থাকে।

জেনেশুনে আইনি প্রক্রিয়া এড়িয়ে বি১/বি২ ভিসার জন্য আবেদন করলে তা ভিসা জালিয়াতি হিসেবে গণ্য হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights