মিরপুরে বহুতল ভবনে আগুন

অনলাইন ডেস্ক

রাজধানীর মিরপুরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

সোমবার দুপুরে মিরপুর ২ নম্বরের স্টেডিয়ামের বিপরীত পাশের একটি ১১তলা ভবনের ৩য় তলায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, দুপুর ১টা ৫২ মিনিটে তারা আগুন লাগার খবর পান। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ১টা ৫৮ মিনিটে। পরে আরও ৩টি ইউনিট যোগ দেয়। এছাড়া আরও ২টি ইউনিট পাঠানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights