ক্রিকেটটাই শেষ করে দিচ্ছে ভারত: শোয়েব আখতার

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জয়ের পর ভারতকে শুভেচ্ছা জানালেও খোঁচা মারতে ছাড়লেন না পাকিস্তানের কিংবদন্তি শোয়েব আখতার। সূর্যকুমারদের জয়ের পর দেশটির এক সংবাদমাধ্যমে বিশ্লেষকের ভূমিকায় থাকা আখতার বলেন, “ভারতের হাল এখন বড়লোকের বখাটে ছেলেদের মতো। পাড়ায় এ রকম ছেলে থাকে, যে গরিব ছেলেদের ডেকে বলে, চলো ক্রিকেট খেলি। ব্যাট-বল-উইকেট সব আমার। আমিই জিতব। ভারত এটাই করছে। আমাদের সঙ্গেও করছে। সকলের সঙ্গেই করছে। ওরা ক্রিকেটটাই শেষ করে দিচ্ছে।”

আখতারের মতে, সেমিফাইনাল ও ফাইনালে ভারতকে প্রথমে ব্যাট করতে বলে খেলা সূর্যকুমারদের হাতে তুলে দিয়েছে প্রতিপক্ষ। বোলিংয়েও কোনও পরিকল্পনা দেখা যায়নি। তিনি বলেন, “যে দল রান তাড়া করতে সমস্যায় পড়ছে, তাকে শুরুতে ব্যাট করতে পাঠানোর কোনও যুক্তি নেই। শুরুতেই ভারতের হাতে খেলা তুলে দেওয়া হচ্ছে। পেসারেরা মাথা লক্ষ্য করে বল করছে না। ব্যাটের সামনে বল পড়ছে। তা হলে ভারত জিতবে না কেন? ওদের সামনে থালা এগিয়ে দেওয়া হচ্ছে। ওরা যা করার সেটাই করছে।”

এবারের বিশ্বকাপের শুরু থেকে একের পর এক ভবিষ্যদ্বাণী করেছেন আমির। কখনও অভিষেক শর্মাকে ‘স্লগার’ (যিনি চোখ বন্ধ করে ব্যাট চালান) বলেছেন। শেষ তিন ম্যাচের আগেই বলেছেন, ভারত হারবে। কিন্তু তিনটিই জিতেছে ভারত। সূর্যেরা চ্যাম্পিয়ন হওয়ার পর অবশ্য সুর বদলেছে আমিরের।

তবে ফাইনালের আগে আখতারের সুর ছিল কিছুটা ভিন্ন। ভারতকে ফেভারিট মানলেও তিনি বলেছিলেন, ক্রিকেটের স্বার্থে নিউজিল্যান্ডের জেতা উচিত। তার মতে, ভারতের ওপর ১৫০ কোটির বেশি মানুষের প্রত্যাশার চাপ থাকে এবং বড় ফাইনালে সেই চাপ কখনও কখনও প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights