পাকিস্তানের ক্রিকেটারদের ৫০ লাখ রুপি জরিমানা গুজব উড়িয়ে দিল পিসিবি

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াদের ৫০ লাখ রুপি জরিমানা করার খবর প্রকাশিত হলেও তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যমে বলা হয়েছিল, ১৫ সদস্যের স্কোয়াডের প্রতিটি খেলোয়াড়কে ৫০ লাখ রুপি জরিমানা করা হয়েছে। তবে পিসিবির মিডিয়া প্রধান আমির মীর বিষয়টিকে সম্পূর্ণ সামাজিক যোগাযোগমাধ্যমের গুজব হিসেবে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘পিসিবি কখনোই এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। এ ধরনের জরিমানার কোনো নজির বা বিধান নেই।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান টানা দুইবার নক-আউট পর্বে যেতে ব্যর্থ হয়েছে। দলটি মোট ৬টি ম্যাচ খেলে, নেদারল্যান্ডস ও নামিবিয়াকে হারলেও ভারতের কাছে হারে। সুপার এইটে নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ বৃষ্টিতে স্থগিত হয়। এরপর ইংল্যান্ডের কাছে হেরে দল সেমিফাইনাল থেকে বাদ পড়ে। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও ব্যবধান বড় রাখতে না পারায় টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় সালমান আগারের নেতৃত্বাধীন দলকে। বিশেষ হতাশাজনক ম্যাচটি আসে ভারতের বিপক্ষে, যেখানে পাকিস্তান ১১৪ রানে অল-আউট হয়ে ৬১ রানে হেরে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights