তিন সপ্তাহের যুদ্ধ পরিকল্পনা প্রস্তুত, ইরানে এখনো হাজারো লক্ষ্যবস্তু : দাবি ইসরায়েলের

অনলাইন ডেস্ক)

ইরানে এখনো হাজার হাজার সম্ভাব্য লক্ষ্যবস্তু রয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এসব লক্ষ্যবস্তুর ওপর নজর রাখা হচ্ছে এবং প্রতিদিন নতুন নতুন লক্ষ্যবস্তু চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির সামরিক কর্মকর্তারা।

গতকাল রবিবার এ কথা বলেন ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন। তিনি বলেন, ইরানে এখনো হাজার হাজার লক্ষ্যবস্তু রয়েছে এবং সেগুলো নিয়ে নিয়মিত নজরদারি চলছে।

এফি ডেফরিন আরও জানান, প্রতিদিনই নতুন লক্ষ্যবস্তু চিহ্নিত করা হচ্ছে। সামরিক প্রস্তুতির অংশ হিসেবে এসব লক্ষ্যবস্তুর বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

তিনি বলেন, মার্কিন সহযোগীদের সঙ্গে সমন্বয় করে অন্তত তিন সপ্তাহের পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছে। এই পরিকল্পনা ইহুদিদের পাসওভার উৎসব পর্যন্ত সময়কে মাথায় রেখে তৈরি করা হয়েছে।

শুধু এই তিন সপ্তাহ নয়, এর পরবর্তী সময়ের জন্যও আরও গভীর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে রেখেছে ইসরায়েলি বাহিনী বলে জানান তিনি।

সূত্র: দ্য গার্ডিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights