নিখুঁত হামলায় শত্রুদের বুক কাঁপাচ্ছে ইরান

অনলাইন ডেস্ক
‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর অংশ হিসেবে ইসরায়েল ও পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে নতুন করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবি গার্ড কোর আইআরজিসি।

এই অভিযানের ৫৭তম ঢেউয়ে আইআরজিসি তাদের অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করেছে। আইআরজিসি’র এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, অধিকৃত ভূখণ্ডের প্রাণকেন্দ্রে অবস্থিত ইসরায়েলি কমান্ড, কন্ট্রোল এবং কমিউনিকেশন পরিকাঠামোসহ তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। অভিযানে খায়বার-শেকান নামক নিখুঁত লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইমাদ এবং কদর ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা হয়।

একই সাথে মার্কিন সন্ত্রাসী বাহিনীর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আল-উদেইদ সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে ইরান। এই অভিযানে সলিড ও লিকুইড উভয় জ্বালানিতে সক্ষম জুলফিকার ক্ষেপণাস্ত্র এবং কিয়াম ক্ষেপণাস্ত্রের পাশাপাশি স্মার্ট আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং বেশ কয়েকজন উর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে নির্মমভাবে হত্যার পর ইরান ও মার্কিন-ইসরায়েল জোটের মধ্যে সংঘাত চরম আকার ধারণ করে। ইরানের বেসামরিক এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় চালানো বিনা উসকানিমূলক হামলার জবাব দিতেই সশস্ত্র বাহিনী এই পাল্টাপাল্টি প্রতিশোধমূলক অভিযান অব্যাহত রেখেছে।

সূত্র: তাসনিম নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights