বগুড়ায় ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ার গাবতলী উপজেলার করিমপাড়া অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় চত্বরে এসব সামগ্রী বিতরণ করা হয়।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম কাওসারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান আল ইমরান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাইম হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য রুমানা আজিজ রিংকি।

অনুষ্ঠান আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহ-সভাপতি প্রকৌশলী নাজমা আক্তার সাথী, সিনিয়র শিক্ষক নাহারুল ইসলাম, প্রধান শিক্ষক তাহসিনা আক্তার। শেষে ২০০ জন শিক্ষার্থীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights