ঝিনাইদহ সীমান্ত থেকে স্বর্ণসহ তিনজন আটক

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৪৬৬ গ্রাম স্বর্ণসহ তিনজনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার নেপার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। জানা গেছে, তাদের কাছ থেকে ভুয়া পরিচয় দিয়ে ৮টি স্বর্ণের বার ছিনতাই করে একদল দুর্বৃত্ত।

৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, নেপাড়মোড় এলাকায় পাচারকারীর কাছ থেকে স্বর্ণ ছিনতাইয়ের প্রস্ততি নিচ্ছে ছিনতাইকারীরা এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। সেসময় ৪৬৬ গ্রাম ওজনের ৮ টুকরো স্বর্ণসহ পাচারকারী আলিমুল হক ও ছিনতাইকারী এনামুল হক এবং পরিকল্পনাকারী আহসান হাবিবকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights