ডিএসইতে সূচকের পতন, লেনদেন ৬৪৬ কোটি টাকা

অনলাইন ডেস্ক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

ডিএসইতে আজ মোট ৩৯৪টি কোম্পানির ৩১ কোটি ৩ লাখ ৯১ হাজার ৮৬৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দিনের মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৪৬ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৪৩ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৪৪ দশমিক ১৭ পয়েন্ট কমে ৫২৭২ দশমিক ০৭ পয়েন্টে অবস্থান করছে।

এ ছাড়া ডিএসই-৩০ সূচক ২১ দশমিক ৩২ পয়েন্ট কমে ১৯৯৮ দশমিক ৩৯ পয়েন্টে এবং শরিয়াহ সূচক (ডিএসইএস) ৭ দশমিক ৫৫ পয়েন্ট কমে ১০৬৬ দশমিক ১১ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ২৫০টির ও অপরিবর্তিত রয়েছে ৩০টির শেয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights