নাটোরে সাবেক পৌর মেয়র গ্রেফতার

নাটোর প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনিরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে মনিরের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মনিরুজ্জামান মনির নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও মৃত শফির উদ্দিন মন্ডলের ছেলে।

নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গত রাতে অভিযান চালিয়ে নাটোরের নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র মনিরুজ্জামান মনিরকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। ২০১৮ সালের মারপিট ও চাঁদাবাজির ঘটনার একটি মামলা তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে লালডাঙ্গা থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আজকে আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights