জয়পুরহাটে ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া যানবাহনে তেল না দেওয়ার সিদ্ধান্ত

জয়পুরহাট প্রতিনিধি

রেজিস্ট্রেশন সনদ, হেলমেট ও চালকের ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানে জ্বালানি তেল সরবরাহ না করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে জয়পুরহাট জেলা প্রশাসন ও জেলা পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

রবিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে জেলা পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, জেলা পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা রওনকুল ইসলাম চৌধুরী টিপু, সভাপতি জিয়াউল হক আলামিন চৌধুরী রানা, সাধারণ সম্পাদক আবুল খায়ের গোলাম মওলা, সদস্য রাফি চৌধুরী, মেহেদী হাসান প্রমুখ।

সভায় আইনের বিধান প্রতিপালনের লক্ষ্যে জেলার সকল পেট্রলপাম্প, প্যাকড পয়েন্ট ও এজেন্সিকে নির্দেশনা অনুযায়ী কাগজপত্রবিহীন যানবাহনে কোনো ধরনের জ্বালানি সরবরাহ না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ ছাড়া বাইরে তেল বিক্রির বিরুদ্ধে অভিযান এবং পাম্পে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনসহ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের কথা জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights