ঈদ শেষেও উত্তাপ কমেনি নিত্যপণ্যের বাজারে
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
ঈদ শেষেও বগুড়ায় উত্তাপ কমেনি নিত্যপণ্যের বাজারে। মাছ ও মুরগির দামে বেড়েছে অস্বস্তি। চড়া কিছু সবজির দামও। যা ভোক্তার ওপর বাড়তি চাপ তৈরি করছে। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় কিছু পণ্যের দাম বেড়েছে। সরবরাহ স্বাভাবিক হলে দাম কমে আসবে। জানা যায়, বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় বিপাকে পড়েছেন সীমিত আয়ের মানুষ। ব্যয়ের সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন তারা। প্রতিদিনের খাবারের চাহিদা মেটানো কঠিন হয়ে পড়েছে। অনেক ক্রেতার অভিযোগ, বাজারে পর্যাপ্ত তদারকি না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম নেওয়ার সুযোগ পাচ্ছেন। বগুড়ার ফতেহ আলী, রাজাবাজার, কলোনি, খান্দার ও বকশি বাজার গতকাল ঘুরে দেখা যায়, ঈদের আগে যে সবজি ৩০-৪০ টাকায়। এখন মান ও জাত ভেদে তা ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। পিঁয়াজের দামস্থিতিশীল রয়েছে। মাছ ও মুরগীর বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।
