সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তার বান্ধবী আইনজীবী তৌফিকা করিম এবং ব্রাহ্মণবড়িয়ার কসবার সাবেক চেয়ারম্যান মো. রাশেদুল কাওসার ভুঞা জীবনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এদিন সিআইডির পরিদর্শক মো. আশরাফুল ইসলাম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসামিরা সংঘবদ্ধভাবে ২৪ কোটি ৫৩ লাখ ৬৯ হাজার ২১ টাকা চাঁদাবাজি ও মানি লন্ডারিং করেছেন। এ ঘটনায় চলতি বছরের ১১ জানুয়ারি ভাটারা থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়।

মামলার সুষ্ঠু তদন্তের জন্য অভিযুক্তদের বিদেশ যাত্রা বন্ধ রাখা একান্ত প্রয়োজন। শুনানি শেষে বিচারক তাদরে বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights