অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান চীনের

অনলাইন ডেস্ক
ইরানে যুদ্ধরত সব পক্ষকে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে চীন।

আগামী সপ্তাহগুলোতে ইরানে আরও বড় পরিসরে হামলা চালানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর এই আহ্বান জানালো চীন।

সাংবাদিকদের সঙ্গে আলাপে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, হরমুজ প্রণালিতে বিদ্যমান অস্থিরতার মূল কারণ হলো, এ জলপথে ‘অবৈধ’ সামরিক কার্যকলাপ।

তিনি আরও বলেন, বিবদমান পক্ষগুলোকে অবশ্যই বিশ্ব অর্থনীতি আর জ্বালানি নিরাপত্তার ওপর আরও গুরুতর প্রভাব এড়ানোর চেষ্টা চালিয়ে যেতে হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দিতে শুরু করে ইরানও। দেশটি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। এতে গোটা মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভে পরিণত হয়েছে। এছাড়া বিশ্ব জালানি পরিহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। এতে বিশ্বের জ্বালানি তেলের বাজারে চরম অস্থিরতা দেখা দিয়েছে। সূত্র: আল–জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights