সিরাজগঞ্জে ট্যাঙ্কলরির ধাক্কায় পশু চিকিৎসক নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্যাঙ্কলরির ধাক্কায় সিএনজি যাত্রী সঞ্জয় কুমার সুত্রধর ওরফে জীবন (৩০) নামে এক পশু চিকিৎসক নিহত হয়েছেন। রবিবার সাড়ে ১০টার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উপজেলার বাঘাবাড়ী বড়াল ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সঞ্জয় সুত্রধর পাবনা জেলার বেড়া উপজেলার করমজা গ্রামের দীনেশ সুত্রধরের ছেলে।
শাহজাদপুর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, পাবনা থেকে একটি লরি তেল উত্তোলনের জন্য বাঘাবাড়ী ডিপোতে আসার পথে ঘটনাস্থলে পৌছার পর লরিটি পিছন থেকে একটি যাত্রীবাহী সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজি যাত্রী সঞ্জয় কুমার সুত্রধর ও রিপন বেপারী নামে দুজন আহত হয়। আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সঞ্জয় কুমার সুত্রধর মারা যায়।
