গাইবান্ধায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি:

বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) গাইবান্ধা জেলা শাখার এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে হোটেল আর রহমান-এ আয়োজিত এ সভায় জেলার সাত উপজেলার কমিটির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, কার্যকরী সদস্য এবং সদ্য মেয়াদোত্তীর্ণ জেলা কমিটির একাধিক সদস্য অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত সদস্যরা গত ২৮ ফেব্রুয়ারি স্বাক্ষরিত জেলা আহ্বায়ক কমিটি ও তাদের সকল কার্যক্রমের ওপর অনাস্থা প্রকাশ করেন। এ সময় সর্বসম্মতভাবে জেলায় নির্বাচন না হওয়া পর্যন্ত ‘জেলা নির্বাচন বাস্তবায়ন ও পরিচালনা পরিষদ’ গঠন করা হয়।

বক্তারা জানান, দ্রুত সুষ্ঠু পরিবেশে নির্বাচন আয়োজন করা না হলে ওষুধ ব্যবসায়ীরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

সভায় সভাপতিত্ব করেন শরিফুল কবির রনি। বক্তব্য দেন পলাশবাড়ি উপজেলা শাখার সভাপতি শাহাদৎ হোসেন আঞ্জু, গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি নজরুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সভাপতি আব্দুল গোফ্ফার, সাঘাটা উপজেলা শাখার মহসিন আলী মুকুল ও নুরুল ইসলামসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights