বেনজীররা তো আওয়ামী লীগের সঙ্গেই ছিল

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন ‘আজকাল মোবাইল ফোন খুললেই দেখা যায় বেনজীর, বেনজীর। এ বেনজীর কারা? ওরা তো তোমাদের (আওয়ামী লীগ) সঙ্গেই ছিল। সাবেক সেনাবাহিনী প্রধান আজিজদের মতো চোরচোট্টা নিয়ে দেশ চলব?’ গতকাল রাত ৮টার দিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলার নলুয়া বাজারে গামছা প্রতীকের এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আলহাজ জহির উদ্দিন ডিলারের সভাপতিত্বে বক্তৃতা করেন কৃষক শ্রমিক জনতা লীগের চেয়ারম্যান প্রার্থী সানোয়ার হোসেন সজীব, কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক দুলাল হোসেন প্রমুখ। কাদের সিদ্দিকী আরও বলেন, ‘আজকে তো আর সেই ২৫ বছরের যুবককে যুবক রাখে নাই, কন্যা বানিয়ে দিছে। কাউকে ইয়াবা খাওয়াচ্ছে, টাকা পয়সা দিচ্ছে, আজকে তো আমার যুবক আর যুবক নাই, ছাত্ররা ছাত্র নাই, কারো চরিত্র নাই, সবাইকে ধ্বংস করে দিয়েছে।’ এ জন্যই কি দেশটা স্বাধীন করেছিলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights